সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বিদেশ : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ইরান থেকে ফিরে আসা আফগান অভিবাসীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে ৭৬ জন নিহত হয়েছে।  বুধবার একজন প্রাদেশিক কর্মকর্তা এ তথ্য জানান। স্থানীয় পুলিশ ও একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গুজারা থেকে এএফপি জানায়, আফগানিস্তানের পশ্চিমে মঙ্গলবার গভীর রাতে সমপ্রতি ইরান থেকে ফেরত আসা অভিবাসীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক এবং একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাইদী এক বিবৃতিতে বলেছেন, ‘এই ঘটনায় দেশটির ৭৬ জন নাগরিক প্রাণ হারিয়েছেন ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।’ হেরাত প্রদেশের পুলিশ জানিয়েছে, গুজারা জেলার হেরাত নগরীর বাইরের একটি রাস্তায় বাসটির ‘অতিরিক্ত গতি এবং অবহেলার’ কারণে এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী এএফপিকে জানান, বাসটি সমপ্রতি ইরান থেকে ফিরে আসা আফগানদের বহন করে রাজধানী কাবুলের দিকে যাচ্ছিল। সীমান্ত পারাপারের একটি স্থানের কথা উল্লেখ করে সাইদী বলেন, ‘সমস্ত যাত্রী ছিলেন অভিবাসী তারা ইসলাম কালা থেকে গাড়িতে উঠেছিলেন।’ লাখ লাখ অভিবাসীর দেশত্যাগে বাধ্য করার জন্য তেহরানের অভিযান শুরু করার পর সামপ্রতিক ইরান থেকে বিপুল সংখ্যক আফগান দেশে ফিরে এসেছে। জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ইরান ও পাকিস্তান থেকে কমপক্ষে ১৫ লাখ মানুষ আফগানিস্তানে ফিরে এসেছেন। এই দেশগুলো দীর্ঘদিন ধরে যুদ্ধ ও মানবিক সংকটের কারণে পালিয়ে আসা লাখ লাখ আফগানকে আশ্রয় দিয়েছে। গুজারা জেলার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলও ওই দুর্ঘটনার শিকার হয়। পুলিশ জানিয়েছে, বাসটির সঙ্গে প্রথমে মোটরসাইকেলের সংঘর্ষ হয় এবং পরে জ্বালানি বহনকারী ট্রাকটিকে ধাক্কা দিলে এতে আগুন লেগে যায়। পুলিশ জানায়, তিনজন বাস যাত্রী বেঁচে গেছেন। ট্রাকে থাকা দু’জন এবং মোটরসাইকেলে থাকা আরও দু’জনও নিহত হয়েছেন। আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা বিরল নয়। দুর্বল সড়ক যোগাযোগ নেটওয়ার্ক, পাহাড়ি পথ এবং চালকদের অসতর্কতার জন্য প্রায়েই বড় দুর্ঘটনা ঘটে দেশটিতে। গত ডিসেম্বরে একটি জ্বালানি ট্যাংকার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।


এই বিভাগের আরো খবর