সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফর করবেন

প্রতিনিধি: / ১১৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বিদেশ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি আগস্টের শেষের দিকে চীন সফর করবেন।  মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে আলোচনার সময় দেশটির নিরাপত্তা প্রধান অজিত ডোভাল এ তথ্য জানান। খবর এএফপির। খবরে বলা হয়, আগামী ৩১ আগস্ট তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকের শুরুতে অজিত ডোভাল বলেন, ৩১ আগস্ট তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। ২০১৮ সালের পর এটি হতে যাচ্ছে ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। একে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন শক্তি’ বলে উল্লেখ করেন অজিত ডোভাল। ওয়াং ই বলেন, এসসিও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণে মোদির সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন, ‘ইতিহাস ও বাস্তবতা আবারও প্রমাণ করে, একটি সুস্থ ও স্থিতিশীল চীন-ভারত সম্পর্ক আমাদের উভয় দেশের মৌলিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য কাজ করে।’ গতকাল মঙ্গলবার ওয়াং ই ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে। বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশ দুটি দক্ষিণ এশিয়াজুড়ে প্রভাব বিস্তারের ক্ষেত্রে তীব্র প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালে তারা একটি মারাত্মক সীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াড নিরাপত্তা জোটেরও অংশ ভারত। এই জোটকে চীনের প্রতিপক্ষ হিসেবে দেখা হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে আটকে ভারত ও চীন সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে। গত সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘দেশ দুটির পরস্পরকে হুমকির পরিবর্তে অংশীদার ও সুযোগ হিসেবে দেখা উচিত।’


এই বিভাগের আরো খবর