সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গানপাউডার কারখানায় বিস্ফোরণে রাশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২০

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বিদেশ : রাশিয়ার রাজধানী মস্কোর কাছে রিয়াজান শহরের একটি গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। এ ঘটনায় শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘনের তদন্ত শুরু হয়েছে বলে গতকাল সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ। মস্কো থেকে এএফপি জানিয়েছে, রিয়াজান অঞ্চলের ইলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ কারখানায় শুক্রবারের বিস্ফোরণে প্রথমে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রিয়াজান মস্কোর দক্ষিণ-পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। গতকাল সোমবার স্থানীয় প্রশাসন জানায়, দুর্ঘটনার ফলে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১৩৪ জন। তাদের মধ্যে ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কারখানাটির নাম প্রকাশ করেনি। তবে গতকাল সোমবার অঞ্চলটিতে শোক দিবস ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘনিষ্ঠ সূত্র রয়েছে এমন একটি টেলিগ্রাম চ্যানেল জানায়, একটি ত্রুটিপূর্ণ শেলের বিস্ফোরণ থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। টেলিগ্রাম চ্যানেলটি আরো জানায়, এর আগে কারখানাটিকে শ্রমিকদের নিরাপত্তা সংক্রান্ত একাধিক সতর্কবার্তা দিয়েছিল কর্তৃপক্ষ।রাশিয়ার ইমার্জেন্সি মিনিস্ট্রি প্রকাশিত ছবিতে দেখা গেছে, কারখানার একটি হল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কর্মকর্তারা জানান, উদ্ধার তৎপরতা এখনো চলছে। এদিকে রাশিয়ার প্রধান তদন্ত সংস্থা শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে একটি ফৌজদারি মামলা করেছে। যা ইঙ্গিত দেয় বিস্ফোরণটি ইউক্রেনের হামলার কারণে ঘটেনি। ২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে কিয়েভ পাল্টা জবাবে রাশিয়ার শিল্প ও অবকাঠামোতে একাধিক ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। সূত্র : বাসস


এই বিভাগের আরো খবর