সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সীমান্ত আলোচনার জন্য ভারতে যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি: / ১২৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বিদেশ : সীমান্তসংক্রান্ত আলোচনার জন্য আগামী সপ্তাহে ভারতে সফর করবেন চীনের প্রধান কূটনীতিক। একই সঙ্গে দুই দেশ পাঁচ বছর বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করার সম্ভাবনাও পরীক্ষা করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়  শনিবার এসব কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতে সফর করবেন এবং চীন-ভারত সীমান্ত ইস্যুতে ২৪তম বিশেষ প্রতিনিধিদলের বৈঠকে যোগ দেবেন। ’ শীতল ও উচ্চভূমি হিমালয় সীমান্তের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে অতীতে বাণিজ্য সাধারণত সামান্য পরিমাণে হলেও এটি পুনরায় শুরু হওয়া প্রতীকী দিক থেকে গুরুত্বপূর্ণ। ২০২০ সালে সীমান্তে সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর বাণিজ্য বন্ধ হয়ে যায়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনা করতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং সোমবার নয়াদিল্লি সফরে আসবেন। এ ছাড়া নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন, যিনি গত জুলাই মাসে বেইজিংয়ে সফরে গিয়েছিলেন। দুটি বৃহৎ অর্থনৈতিক শক্তি দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে কৌশলগত প্রভাব বিস্তারে প্রতিযোগিতা করে আসছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ব্যবস্থার ফলে সৃষ্ট বিশ্ববাণিজ্য ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে তারা সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে। সামপ্রতিক সপ্তাহগুলোতে চীনা ও ভারতীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, দুই দেশ সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা করছে। পুনরায় সরাসরি ফ্লাইট চালু করার ও পর্যটক ভিসা প্রদান সংক্রান্ত চুক্তিগুলো তাদের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর