সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনের হামলায় রাশিয়ায় নিহত ১, আহত ১০

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বিদেশ : ইউক্রেন রাশিয়ায় ড্রোন হামলায় এক জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এ হামলা চালানো হয়। ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টাইনের বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। খিনস্টাইন জানান, তিনি কুরস্ক অঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ভবনে গিয়েছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে আরো বলেন, ইউক্রেনের ড্রোন হামলায় ৪৫ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের মধ্যে একজন কিশোরীও রয়েছে বলে জানান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার আলাস্কায় একটি শীর্ষ সম্মেলনে মিলিত হতে যাচ্ছেন আর এমন সময়ে এই হামলার ঘটনা ঘটল। ক্রেমলিন জানিয়েছে, এই শীর্ষ সম্মেলনে ‘ইউক্রেন সংকটের সমাধান’ নিয়ে আলোচনা হবে। শীর্ষ সম্মেলনের আগে রাশিয়া স্থলভাগে সাফল্য অর্জন করেছে এবং বৃহস্পতিবার তাদের বাহিনী ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ইস্ক্রা গ্রাম ও ছোট শহর শেরবিনিভকা দখলের দাবি করেছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের ৮৪ জন করে বন্দী বিনিময়ের পর সর্বশেষ ড্রোন হামলাটি চালানো হয়েছে। উভয় পক্ষই জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত শত শত যুদ্ধবন্দী মুক্তি পেয়েছে এমন ধারাবাহিক বিনিময়ের মধ্যে এটি সর্বশেষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলাস্কা শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি।


এই বিভাগের আরো খবর