সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

স্থায়ী বসবাসের সুযোগ সিঙ্গাপুরে , সময় লাগবে ৪-৬ মাস

প্রতিনিধি: / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বিদেশ : আধুনিক ও কার্যকর পরিকাঠামো আর বিশ্বমানের আর্থিক কেন্দ্র হিসেবে সিঙ্গাপুর এখন এশিয়ার অন্যতম জনপ্রিয় গন্তব্য। শুধু পর্যটক নয়, স্থায়ীভাবে বসবাসের ইচ্ছুক অনেক মানুষের কাছেও দেশটি এক আকর্ষণীয় ঠিকানা হয়ে উঠেছে। সেই সুযোগ আরো সহজলভ্য করেছে দেশটির পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর) ব্যবস্থা। এই পিআর পাওয়া গেলে সিঙ্গাপুরে দীর্ঘমেয়াদে বসবাস ও কাজের নিশ্চয়তা মিলবে। পাশাপাশি ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়ার পথও খুলে যেতে পারে।
কারা আবেদন করতে পারবেন?
সিঙ্গাপুরের পিআর ভিসা একজন বিদেশিকে নির্দিষ্ট শর্তে দেশটিতে স্থায়ীভাবে থাকার অনুমতি দেয়। অনুমোদন পেলে আবেদনকারী পান নীল রঙের পরিচয়পত্র, যা স্থায়ী বাসিন্দার পরিচয় হিসেবে ব্যবহার করা যায়।
১. যারা ছাত্র হিসেবে অন্তত দুই বছর ধরে সিঙ্গাপুরে বসবাস করেছেন।
২. ২১ বছরের নিচে এবং যাদের জন্ম সিঙ্গাপুরের নাগরিক বা পিআর হোল্ডারের পরিবারে।
৩. সিঙ্গাপুরের নাগরিক বা পিআর হোল্ডারের জীবনসঙ্গী।
৪. সিঙ্গাপুরে দীর্ঘদিন কর্মরত বিদেশি, যাদের কর্মসংস্থান পাস, এস পাস বা অন্য বৈধ পাস রয়েছে।
৫. দেশটিতে বাংলাদেশি টাকায় প্রায় ৬৮ কোটি বিনিয়োগ করা বিদেশি উদ্যোক্তা।
৬. নাগরিক বা পিআর হোল্ডারের ওপর নির্ভরশীল ব্যক্তিরাও এ সুযোগ পান।
প্রয়োজনীয় নথি
আবেদনকারীর পাসপোর্ট, বৈধ ভ্রমণ নথি ও ইমিগ্রেশন পাস, কর্মসংস্থান পাস (যদি থাকে), জন্ম সনদ, শিক্ষাগত সনদপত্র, সামপ্রতিক বেতন স্লিপ, স্পন্সরের পরিচয়পত্র, পূর্ববর্তী নিয়োগকর্তার সুপারিশপত্র, বিবাহ সনদ (যদি থাকে) এবং স্বামী বা স্ত্রীর শিক্ষাগত ও চাকরির নথি জমা দিতে হবে। নথিগুলো ইংরেজিতে না থাকলে নোটারিকৃত অনুবাদ দিতে হবে।
আবেদন প্রক্রিয়া
১. প্রথমে ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ) এর ওয়েবসাইটে গিয়ে যোগ্যতার স্কিম যাচাই করতে হবে।
২. সিংপাস ব্যবহার করে অনলাইনে আইসিএ’র পোর্টালে লগইন করতে হবে।
৩. আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
৪. ফি হিসেবে প্রায় ৬ হাজার ৮৩৪ টাকা জমা দিতে হবে, যা ফেরতযোগ্য নয়।
৫. প্রক্রিয়া সাধারণত ৪ থেকে ৬ মাস সময় নেয়, তবে কখনো আরো বেশি লাগতে পারে।
৬. অনুমোদন হলে এনআরআইসি (আইডি কার্ড) ও পুনঃপ্রবেশের অনুমতিপত্র নিতে হবে।


এই বিভাগের আরো খবর