সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিরোধী দলীয় ৪০ নেতা তুরস্কে গ্রেফতার

প্রতিনিধি: / ৯৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বিদেশ : তুরস্কের ইস্তাম্বুলে বিরোধী দলীয় শক্ত ঘাঁটি থেকে অন্তত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার ইস্তাম্বুলের বেয়োগলু জেলার মেয়র এবং তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টাকে গ্রেফতার করা হয়েছে। তুর্কি গণমাধ্যমের বরাতে ইস্তাম্বুল থেকে এ খবর জানায় এএফপি। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি’কে (সিএইচপি) টার্গেট করে দুর্নীতির অভিযোগে মাসব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সর্বশেষ ধরপাকড়ের ঘটনাটি ঘটে। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। চলতি বছরের মার্চ মাসে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয় তাকে। ইমামোগলুকে গ্রেফতারের ঘটনায় ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বড়। ইমামোগলু ছাড়াও গত বছরের অক্টোবর থেকে ইস্তাম্বুলের ২৬টি জেলার মেয়রের মধ্যে ৯জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তাদের বেশিরভাগই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। তবে, তারা সেসব অভিযোগ অস্বীকার করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার সিএইচপিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিল দলটি।


এই বিভাগের আরো খবর