সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিষাক্ত মদপানে কুয়েতে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি: / ১১৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বিদেশ : কুয়েতে মিথানল মিশ্রিত বিষাক্ত মদপানে কমপক্ষে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও বেশ কয়েকজন। তারা সকলেই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে ৬৩ জন চিকিৎসা নিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষাক্ত দ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র, নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ৩১ জন রোগীর ভেন্টিলেশনের প্রয়োজন এবং ৫১ জনের জরুরি ডায়ালাইসিস করা হয়েছে। এছাড়া আরও ২১ জন স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন বা তাদের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে হ্রাস পেতে পারে। কর্তৃপক্ষ এই বিষাক্ত মদের উৎস নির্ণয় এবং এর বিতরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য একটি তদন্ত শুরু করেছে এবং জনসাধারণকে অনিয়ন্ত্রিত অ্যালকোহলযুক্ত পানীয় পান করার বিপদ সম্পর্কে সতর্ক করেছে। মিথানল বিষক্রিয়ার সন্দেহজনক কোনো ঘটনা দেখলেই অবিলম্বে হাসপাতালে যোগাযোগ করে বা ডেডিকেটেড হটলাইনে কল করে রিপোর্ট করার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।


এই বিভাগের আরো খবর