সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কারখানায় বিস্ফোরণে ব্রাজিল ৯ জনের মৃত্যু

প্রতিনিধি: / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বিদেশ : ব্রাজিলের দক্ষিণে একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে মঙ্গলবার নয়জনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষ এ তথ্য জানায়। রিও ডি জেনেইরো থেকে এএফপি জানায়, বিস্ফোরণে ছয় পুরুষ ও তিন নারী নিখোঁজ হন। পারানার জননিরাপত্তা সচিব কর্নেল হাডসন সাংবাদিকদের বলেন, ‘ওই স্থানে থাকা নয়জনের মধ্যে জীবিত খুঁজে পাওয়ার আর কোনও আশা নেই।’ পারানা দমকল বিভাগের প্রকাশিত ছবিতে রাজ্যের রাজধানী কুরিটিবার মেট্রোপলিটন এলাকায় স্থানীয় সময় সকাল ৬ টার দিকে (গ্রিনিচ মান সময় ০৯০০ টায়) বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে ঢেকে যাওয়া বিশাল এলাকা দেখানো হয়েছে। নিরাপত্তা বাহিনী নিখোঁজদের সন্ধানে কুকুরের সহায়তা নিচ্ছে। আহত সাতজনকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দমকল বিভাগের মুখপাত্র লুইসিয়ানা গুইমারেস বলেন, ‘বিস্ফোরণের এলাকাটি মারাত্মকভাবে ধ্বংস হয়েছে।’ প্রায় ১.৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে, কিছু বাড়ির জানালা ও কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষের জানায়, কাছাকাছি বেশ ক’টি শহরের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। কারখানার মালিকানাধীন সংস্থা এনএঙ্ ব্রাসিলের নির্বাহীরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। তারা আরও জানায়, সংস্থাটি ভুক্তভোগী ও তাদের পরিবারকে মানসিক যত্ন প্রদানের প্রস্তাব দিয়েছে।


এই বিভাগের আরো খবর