সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় আল জাজিরার ৫ সাংবাদিক হত্যায় জাতিসংঘের শোক ও নিন্দা

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বিদেশ : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমা হামলায় সোমবার আল জাজিরার পাঁচ সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক। একইসঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন মিশন। এক বিবৃতিতে ডুজারিক বলেন, আমরা আলজাজিরা পরিবারের প্রতি সমবেদনা জানাই। আজ গাজায় যা ঘটেছে, আমরা তা খতিয়ে দেখছি। আমরা সব সময়ই সাংবাদিক হত্যার নিন্দা জানাতে স্পষ্ট অবস্থান নিয়েছি। গাজা হোক বা অন্য কোথাও-মিডিয়ার কর্মীরা যেন কোনো হয়রানি, ভয়ভীতি বা টার্গেট হওয়ার আশঙ্কা ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, সাংবাদিকদের গাজার সব এলাকায় অবাধ প্রবেশাধিকার ও স্বাধীনভাবে পরিস্থিতি তুলে ধরার সুযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজন। এদিকে জাতিসংঘের ফিলিস্তিন মিশন জানিয়েছে, গাজা সিটির তাঁবুতে বোমা হামলা চালিয়ে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ ও মোহাম্মদ ক্রিকেহকে হত্যা করেছে। মিশন আরও জানায়, আল-শরিফ ও মোহাম্মদ ক্রিকেহ গাজার শেষ বাকি থাকা সাংবাদিকদের মধ্যে ছিলেন এবং তারা যথাযথভাবে ও নিষ্ঠার সঙ্গে ইসরায়েলের গণহত্যা ও মৃত্যুক্ষুধার ঘটনা উন্মোচন ও নথিবদ্ধ করেছেন। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ২০০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল জাজিরার কয়েকজন সাংবাদিক ও তাদের স্বজনও রয়েছেন।


এই বিভাগের আরো খবর