সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এক সপ্তাহে সৌদিতে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে বসবাস এবং শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। গত শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে নিয়মিত অভিযানে এই প্রবাসীদেরকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা সংস্থাগুলো। গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন বসবাস আইন, ৪ হাজার ৬২৪ জনকে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৪০ জনকে আটক করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন ও ৬৪ শতাংশ ইথিওপিয়ার নাগরিক। এর বাইরে অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টা করার জন্য ৪৮ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বর্তমানে সৌদিতে ২৩ হাজার ৬৩০ জন অপরাধী আটক রয়েছে, যাদের মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন নারী। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ হাজার ১৬২ জন ব্যক্তিকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, ৩ হাজার ১৩৬ জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষায় রয়েছেন এবং ১১ হাজার ৫৮ জনকে এরইমধ্যে বহিষ্কার করা হয়েছে। সৌদি আরবে অবৈধ প্রবেশ, পরিবহন, আশ্রয় বা আইন লঙ্ঘনকারীদের সহায়তা প্রদানের জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত এবং জনসাধারণের নামকরণের শাস্তি রয়েছে।


এই বিভাগের আরো খবর