সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানের আফগান সীমান্তে ৩৩ সন্ত্রাসীকে হত্যা করার দাবি

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বিদেশ : পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিবেশী আফগানিস্তান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে প্রবেশের চেষ্টা করা ৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। গত শুক্রবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর এএফপির। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় পরিচালিত অভিযানে এসব সন্ত্রাসীকে লক্ষ্যবস্তু করা হয়। সেনাবাহিনী জানায়, নিহতদের ‘খারিজি’ হিসেবে বর্ণনা করা হয়েছে- যা পাকিস্তানি তালেবানকে বোঝাতে সরকারের ব্যবহৃত একটি শব্দ। এছাড়া, এলাকায় এখনও সম্ভাব্য লুকিয়ে থাকা বিদ্রোহীদের খুঁজে বের করে নির্মূল করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই সন্ত্রাসীদের বাধা দিয়ে ‘সুনির্দিষ্ট’ গোলাগুলিতে মোকাবেলা করা হয়। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ অভিযানে সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান তার উদ্ধৃতি দিয়ে বলেছে, আমাদের সাহসী সেনারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে এই অনুপ্রবেশ রোধ করেছে এবং সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। সমপ্রতি বেলুচিস্তানের খনিজ সমৃদ্ধ অঞ্চল থেকে অধিক অর্থনৈতিক হিস্যা দাবি করে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সেনাবাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। সেনাবাহিনী এখন তাদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে। এছাড়া পাকিস্তান প্রায়ই আফগানিস্তানের তালেবান সরকারকে সীমান্তবর্তী এলাকায় সক্রিয় জঙ্গিদের বিষয়ে নির্বিকার অবস্থান নেওয়ার অভিযোগ করে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিহত জঙ্গিদের পেছনে ভারতের সমর্থন রয়েছে, যদিও এই অভিযোগের পক্ষে তারা কোনো প্রমাণ হাজির করেনি। পাকিস্তান ও ভারত প্রায়ই একে অপরকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার অভিযোগ করে থাকে। নয়াদিল্লি পাকিস্তানে জঙ্গিদের সহায়তার অভিযোগ অস্বীকার করে এবং সর্বশেষ ঘটনাটি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে গত ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবাজ বাক্যবিনিময় লেগেই থাকে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলিও ঘটে।


এই বিভাগের আরো খবর