সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অপারেশন সিন্দুরে পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংসের দাবি ভারতের

প্রতিনিধি: / ১০৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বিদেশ : অপারেশন সিন্দুরে ছয়টি পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি করেছেন ভারতের বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিং। তার মতে, এগুলোর মধ্যে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি গোয়েন্দা বিমান। এটি পাকিস্তানের বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে। অমর প্রীত সিংয়ের মতে, পেহেলগাম হামলার পর চালানো অভিযানে পাকিস্তানের একটি গোয়েন্দা নজরদারি বিমান (বিগ বার্ড) ভূপাতিত হয়েছে। এর ক্ষতি পাকিস্তানের বিমান বাহিনীর শক্তিকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়। ছয়টি বিমান ধ্বংসের পাশাপাশি পাকিস্তানের বিমান ঘাঁটিতে চালানো হামলায় ইসলামাবাদের স্থল-ভিত্তিক ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছেন ভারতের বিমানবাহিনী প্রধান। তিনি বলেন, আমরা পাঁচটি যুদ্ধবিমান এবং একটি গোয়েন্দা বিমান ধ্বংস করেছি – যেটি ৩০০ কিমি দূর থেকে টার্গেট করা হয়েছিল। এটি এখন পর্যন্ত রেকর্ডকৃত সবচেয়ে বড় ‘সারফেস টু এয়ার কিল’। রাশিয়ান নির্মিত এস-৪০০-কে ‘গেম-চেঞ্জার’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘পাকিস্তান এই সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ভেদ করতে পারেনি।’ তিনি উল্লেখ করেন, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অসাধারণ কাজ করেছে। সদ্য কেনা এস-৪০০ সিস্টেমটি একটি গেম-চেঞ্জার। পাকিস্তান সরকার বুঝতে পেরেছিল, এই সংঘাত অব্যাহত থাকলে তাদের আরও ক্ষতি হবে, তাই তারা যুদ্ধবিরতির অনুরোধ করে। তথ্যসূত্র: এনডিটিভি


এই বিভাগের আরো খবর