সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার বাঘিনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে  স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন’ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, এই অমানবিক হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, সবকিছুই দ্রুততার সঙ্গে করা হচ্ছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত থেকে শুরু করে প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে এগোচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো গাফিলতি বা শিথিলতা নেই।অ্যাটর্নি জেনারেল আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং তা আরও উন্নতির প্রচেষ্টা চলছে। সাংবাদিক তুহিন হত্যার বিষয়ে অতিরিক্ত কোনো অভিযোগ থাকলে জানাতে তিনি আহ্বান জানান।

এর আগে তিনি সকালে বারোইপাড়া গ্রামে সূধী সমাবেশে যোগ দেন, শৈলকুপা সরকারি কলেজ মাঠ, যুগনী গ্রাম ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।


এই বিভাগের আরো খবর