সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, কেনিয়ায় নিহত ছয়

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বিদেশ : কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি আবাসিক এলাকায় দাতব্য চিকিৎসা সংস্থার একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয় জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিমানে থাকা চারজন এবং ঘটনাস্থলের বাইরে আরও দুজনের মৃত্যু হয়। এ ছাড়া দুজন গুরুতর আহত হয়েছেন। দাতব্য সংস্থা অ্যামরেফ ফ্লাইং ডক্টরস জানায়, সেসনা বিমানটি উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। টেকঅফের মাত্র তিন মিনিট পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানের রেডিও ও রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিমানটি নাইরোবির গিথুরাই এলাকার একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়। নাইরোবির কিয়ামবু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা বলেন, বিমানটিতে পাইলট, চিকিৎসক ও নার্সসহ মোট চার জন আরোহী ছিলেন যারা সবাই নিহত হয়েছেন। এছাড়া বিমানের বাইরের আরও দুই জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি ঘটনার সঙ্গে জড়িত তথ্য-উপাত্ত সংগ্রহ করছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। অ্যামরেফ সিইও স্টিফেন গিটাউ এক বিবৃতিতে জানিয়েছেন, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জরুরি সেবাদাতা সংস্থার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা প্রদান করছে। দুর্ঘটনাস্থলে কেনিয়ার সশস্ত্র বাহিনী এবং পুলিশ সদস্যদের তল্লাশি ও উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে তদন্তকারীরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে অবস্থান করছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।

 


এই বিভাগের আরো খবর