সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান জেলেনস্কি

প্রতিনিধি: / ৯৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বিদেশ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, বৈঠকের মাধ্যমে চলমান যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হতে পারে। খবর এএফপির। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে রুশ নেতার সঙ্গে আলোচনার একদিন পর গতকাল বৃহস্পতিবার জেলেনস্কি এই আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি লেখেন, ‘আমরা ইউক্রেন থেকে বারবার বলেছি, প্রকৃত সমাধানের পথ শুধুমাত্র নেতৃত্ব পর্যায়ে আলোচনার মাধ্যমেই কার্যকর হতে পারে। এমন একটি বৈঠকের সময়সূচি নির্ধারণ করা এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সেটিও আগে থেকেই স্পষ্ট করা জরুরি’ এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলেন জেলেনস্কি। ট্রাম্প তাকে বলেছিলেন, তিনি ‘খুব শিগগিরই’ পুতিনের সঙ্গে দেখা করতে পারেন।


এই বিভাগের আরো খবর