সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ত্রাণবাহী ট্রাক উল্টে গাজায় নিহত ২০

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বিদেশ : গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি ত্রাণবাহী ট্রাক উল্টে ২০ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, ‘গত মধ্যরাতে ত্রাণ বহনকারী একটি ট্রাক উল্টে ২০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, শত শত বেসামরিক মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করছিল। বাসাল আরো বলেন, নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে ঘটনাটি ঘটে। ওই ট্রাকটি একটি অনিরাপদ রাস্তা দিয়ে চলছিল। এখানে ইসরাইল আগে বোমা হামলা চালিয়েছিল। ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে, তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে। হামাস অভিযোগ করেছে, ইসরাইল ট্রাক চালকদের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য বিপজ্জনক পথ ব্যবহার করতে এবং ‘ইচ্ছাকৃতভাবে অনাহার এবং বিশৃঙ্খলা তৈরি’ করার জন্য বাধ্য করেছে। হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল ট্রাক চালকদের ‘অনাহারে থাকা বেসামরিক নাগরিকদের ভিড়ে ভরা রুটে চলাচল করতে বাধ্য করছে। ত্রাণ সংগ্রহের জন্য সপ্তাহের পর সপ্তাহ ধরে মৌলিক চাহিদা পূরণের জন্য অপেক্ষা করছে গাজা বাসিন্দা।’ হামাসের মিডিয়া অফিস বিবৃতিতে আরো বলেছে, ‘ত্রাণ সংগ্রহের জন্য প্রায়শই বিপুল সংখ্যক মানুষ ট্রাকগুলোতে ভিড় জমায়’।


এই বিভাগের আরো খবর