সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রাক-প্রাথমিক শিক্ষা বিনা মূল্যে প্রদান করবে চীন

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বিদেশ : বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যার দেশ চীন গতকাল মঙ্গলবার জনসংখ্যাগত সংকট মোকাবেলায় আগামী শরৎ থেকে প্রাক-প্রাথমিক শিক্ষা পুরোপুরি বিনা মূল্যে করার ঘোষণা দিয়েছে। চীনের মন্ত্রিসভা স্টেট কাউন্সিল জানিয়েছে, ‘২০২৫ সালের শরৎ সেমিস্টার থেকে স্কুলে ভর্তি হওয়ার আগের বছরে যারা সরকারি কিন্ডারগার্টেনে যাবে, তাদের শিশুসেবা ও শিক্ষার ফি মওকুফ করা হবে।’ এক সপ্তাহ আগেই চীন ঘোষণা দিয়েছিল, তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য মা-বাবাকে বছরে ৫০০ ডলারের সমপরিমাণ ভাতা দেওয়া হবে। এর পর পরই ফি মওকুফের এ ঘোষণাটি এলো। চীনের জনসংখ্যা টানা তিন বছর ধরে হ্রাস পাচ্ছে। জাতিসংঘের জনসংখ্যাসংক্রান্ত পূর্বাভাস অনুযায়ী, চীনের বর্তমান জনসংখ্যা প্রায় ১৪০ কোটি, যা ২১০০ সাল নাগাদ কমে ৮০ কোটিতে পৌঁছাতে পারে। গত বছর চীনে মাত্র ৯৫.৪ লাখ শিশুর জন্ম হয়েছিল, যা ২০১৬ সালের সংখ্যার অর্ধেক। উল্লেখ্য, ২০১৬ সালেই বেইজিং তিন দশকেরও বেশি সময় কার্যকর থাকা এক সন্তান নীতি বাতিল করে। গত বছর চীনের জনসংখ্যা ১৩ লাখ ৯০ হাজার কমেছে। ২০২৩ সালে দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের অবস্থানের দিক থেকে ভারতের কাছে পিছিয়ে পড়ে। সূত্র : এএফপি

 


এই বিভাগের আরো খবর