সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খনিতে আটকা পড়া চিলির ৫ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বিদেশ : চিলিতে বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ তামার খনি ধসের পর পাঁচ খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এই উদ্ধার অভিযানের মাধ্যমে রোববার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। চিলির রানকাগুয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। চিলির ও হিগিন্স অঞ্চলের প্রসিকিউটর অ্যাকুইলস কিউবিলোস সাংবাদিকদের বলেন, ‘আমরা অবশেষে নিখোঁজ শ্রমিকদের মধ্যে শেষ পাঁচ খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছি’। তিনি বলেন, ‘ভূমিকম্পের’ কারণে গত বৃহস্পতিবার একটি সুড়ঙ্গ ধসে পাঁচ খনি শ্রমিক আটকা পড়ার পর গত শুক্রবার থেকে এল তেনিয়েন্তে খনি কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে।’ ভূমিকম্পটি প্রাকৃতিক নাকি খননের ফলে সৃষ্ট তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। চিলির রাষ্ট্রীয় মালিকানাধীন খনি সংস্থা কোডেলকো কর্তৃক পরিচালিত এল টেনিয়েন্টে ৪ হাজার ৫শ’ কিলোমিটার (২,৮০০ মাইল) এরও বেশি সুড়ঙ্গ রয়েছে এবং এটি বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ তামার খনি। গত বছর, খনি থেকে ৩ লাখ ৫৬ হাজার মেট্রিক টন (৩,৯২,০০০ টনেরও বেশি) তামা উৎপাদন করেছিল। যা চিলির মোট তামার প্রায় সাত শতাংশ। চিলির জাতীয় ভূতত্ত্ব ও খনি পরিষেবা অনুসারে, চিলির খনি শিল্পকে বিশ্বের সবচেয়ে নিরাপদ হিসাবে বিবেচনা করা হয়। যেখানে ২০২৪ সালে মৃত্যুর হার ০.০২ শতাংশ ছিল।


এই বিভাগের আরো খবর