সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল আফগানিস্তানও

প্রতিনিধি: / ১০৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বেশ কয়েকটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ভূকম্পন অনুভূত হয়। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন উর্দু। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাতের এই ভূকম্পনে পাকিস্তানের পাশাপাশি কেঁপেছে প্রতিবেশী দেশ আফগানিস্তান এবং তাজাকিস্তানও। রিখটার স্কেলে ভূকম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৪ মাত্রা। হঠাৎ করে এই কম্পন অনুভূত হতেই মানুষজন ভীত অবস্থায় ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। অনেকেই তখন কোরআনের আয়াত ও কালেমা পাঠ করতে করতে রাস্তায় বের হন। দেশটির ভূকম্পন পরিমাপক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পার্বত্যাঞ্চল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১২২ কিলোমিটার এবং কেন্দ্র ছিল বাজউড় জেলা সদর থেকে প্রায় ১০২ কিলোমিটার দূরে। ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পেশোয়ার, হরিপুর, অ্যাবোটাবাদ, চারসদা, স্বাত, হাজার ডিভিশন, গিলগিত-বালতিস্তানের বিভিন্ন অঞ্চল, আজাদ কাশ্মীরের হাটিয়ান বালা, ঝেলাম ও ভ্যালিসহ চেনারি প্রভৃতি এলাকায়। এদিকে, ভূমিকম্পের সময় রাজধানী ইসলামাবাদে প্রবল বৃষ্টিপাত চলছিল। যে কারণে আতঙ্ক আরও বেশি বেড়ে যায়। তবে, এই ভূকম্পনে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর