সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হরিঢালিতে দুস্থ রোগীদের মধ্যে জেট আর এফ এর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রতিনিধি: / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিসঃ  জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআর এফ) উদ্যোগে ২৯ জুলাই সকাল দশটায় পাইকগাছার
হরিঢালি ইউনিয়নের দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজীর সার্বিক সহযোগিতায় এবং খুলনা
মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় এলাকার প্রায় পাঁচ শতাধিক রোগী এই
সুবিধা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন আমিরুল ইসলাম কাগজী। তিনি
বলেন, পাইকগাছা ও কয়রা উপজেলার অসচ্ছল ও দুস্থ রোগীদের পাশে থেকে উন্নত মানের চিকিৎসা
সেবা প্রদান অব্যাহত রাখবে জেডআরএফ।তিনি আরো বলেন,উন্নত কর্মঠ জনগোষ্ঠী চাইলে
অবশ্যই সবার জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা যার যার অবস্থান থেকে একটু
সাহায্যের হাত বাড়িয়ে দিলেই এই ধরনের সেবামূলক কাজ এগিয়ে নেওয়া সম্ভব। মেডিকেল
ক্যাম্প সুষ্ঠু ভাবে আয়োজনে সহায়তা করার জন্য তিনি হরিঢালি কপিলমুনি মহিলা কলেজের
অধ্যক্ষ মেজবাহ উদ্দিনকে ধন্যবাদ জানান। চিকিৎসা সেবা প্রদান করেন, আমিনুর ইসলাম,
ডাক্তার সাজ্জাদ, ডাক্তার আলামিন, ডাক্তার মেরাজ,ডাক্তার বাঁধন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয়
বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, শেখ বিল্লাল হোসেন, শেখ জাকির হোসেন, দেব ভদ্র
,নাজমুল হোসেন,শেখ আলতাব হোসেন, মীর আহছাবুর রহমান, শেখ ইকরাম হোসেন, হারুন
সরদার,আবু সাঈদ, ইকরাম,মিনারুল, ছাত্র নেতা রাশেদুজ্জামান, নাফিস, যুবনেতা নাফিস
ইসলাম কাগজী,আবু রায়হান তৌকির, বদরুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম।


এই বিভাগের আরো খবর