সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:  আগামী ২ আগস্ট  জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল­ চন্দ্র পিসি রায়ের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা সোমবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, খুলনা প্রত্নতত্ত্ব বিভাগের উপ-সহকারী পরিচালক মুহিদুল ইসলাম, রাড়ুলী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হাসেম মোড়ল, মোঃ খোরশেদুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, যুগ্ম-আহবায়ক সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা আবুল হোসেন,  ইউপি সদস্য, স.ম ছহিলউদ্দীন,মোঃ ইলিয়াস মোড়ল ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।

সভায় আগামী ২ আগস্ট খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল­চন্দ্র পিসি রায়ের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জন্মবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ-কমিটির দায়িত্ব যথাযথভাবে পালন করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর