সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফিলিপাইনের সেনারা ৭ কমিউনিস্ট গেরিলাকে হত্যা করেছে

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বিদেশ : ফিলিপাইনের সেনারা রোববার একটি কেন্দ্রীয় প্রদেশে অভিযান চালিয়ে ৭ জন কমিউনিস্ট গেরিলাকে হত্যা করেছে। কয়েক দশক ধরে চলা বিদ্রোহের উত্তাপের সর্বশেষ ঘটনা এটি। গত সপ্তাহে মাসবাতে প্রদেশে এক সংঘর্ষে সেনাবাহিনী দুই জন নিউ পিপলস আর্মি গেরিলাকে হত্যা করে। এরই ধারাবাহিকতায় আজ ভোরে উসন শহরের পশ্চাদাঞ্চলে পালিয়ে যাওয়া বিদ্রোহীদের সঙ্গে ফের সংঘর্ষ হয়। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ৩০ মিনিটের গোলাগুলিতে বিদ্রোহীদের সাতজনকে হত্যা করেছে বাহিনীর নবম পদাতিক ডিভিশন। সাতটি অ্যাসল্ট রাইফেল এবং দুটি গ্রেনেড লঞ্চার উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, কমপক্ষে ৮ জন বিদ্রোহী বিভিন্ন দিকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তাদের ধাওয়া করা হচ্ছে। নবম পদাতিক ডিভিশনের মেজর রোল্ডান টেলিফোনে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ৯ লাখেরও বেশি লোকের দারিদ্র্যপীড়িত দ্বীপ প্রদেশটিতে প্রায় ৫০ জন সশস্ত্র গেরিলা এখনো রয়ে গেছে। ‘আমরা শেষ ধাপে আছি।’ অর্থাৎ তারা বিদ্রোহীদের ‘নির্মূলের’ খুব কাছে। ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল রোমিও ব্রাওনার জুনিয়র গত সপ্তাহে বলেছিলেন, এশিয়ার দীর্ঘতম বিদ্রোহগুলোর মধ্যে একটি – ৫৬ বছরের সংঘাতে আনুমানিক ২৫ হাজার বিদ্রোহী বাহিনীর মধ্যে ৯০০ জনেরও কম বিদ্রোহী এখনো রয়ে গেছে। তাদের বেশিরভাগের অবস্থান পূর্ব গ্রামীণ অঞ্চলে। প্রসঙ্গত, আলোচনা চলা সত্ত্বেও উভয় পক্ষ একে অপরকে মারাত্মক আক্রমণ চালিয়ে যাওয়ার অভিযোগ করায় সমপ্রতি তৃতীয় দেশের প্রস্তাবিত শান্তি আলোচনা ভেঙে পড়ে।


এই বিভাগের আরো খবর