সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত

প্রতিনিধি: / ২০৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বিদেশ : জাপানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত করা হয়েছে। এখানে দুটি চুল্লি বন্ধ করে দেওয়া হচ্ছে। দেশটির পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা রোববার এ তথ্য জানিয়েছে। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি (এনআরএ) জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিম কিউশু অঞ্চলের জেনকাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অপারেটর গত শনিবার রাতে মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোনগুলো শনাক্ত করেছে। এনআরএ ও পুলিশ জানায়, জাপানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর ও কাছাকাছি অননুমোদিত ড্রোন উড়ান নিষিদ্ধ। এনআরএ’র এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘ঘটনাটি জানার পর কোনও অস্বাভাবিকতা শনাক্ত করা যায়নি এবং বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কোনও ড্রোনও পাওয়া যায়নি।’ পুলিশের মুখপাত্র মাসাহিরো কোশো বলেছেন, কী উদ্দেশ্যে এগুলো উড়ানো হয়েছে- তা জানা যায়নি। কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি সাগা প্রিফেকচারের জেনকাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চারটি চুল্লির মধ্যে দুটি বন্ধ করে দিয়েছে। ২০১১ সালে উত্তর-পূর্ব জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ফলে সৃষ্ট ফুকুশিমা বিপর্যয়ের পর কঠোর নিরাপত্তা মান প্রবর্তনের পর বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য চুল্লিগুলো পুনরায় চালু করা হয়। ফুকুশিমা বিপর্যয়ের ১৪ বছর পর সরকার আবারও পারমাণবিক শক্তির দিকে ফিরে আসার পর, গত মাসে জাপানে ৬০ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক চুল্লি পরিচালনার অনুমতি দেওয়া একটি আইন কার্যকর হয়েছে।


এই বিভাগের আরো খবর