সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাস দুর্ঘটনায় পাকিস্তানে নিহত ৮, আহত ১৮

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বিদেশ : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার বালকাসার ইন্টারচেঞ্জের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। স্থানীয় সময় রোববার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর ডনের। চকওয়াল রেসকিউ ১১২২-এর মুখপাত্র জানান, ইসলামাবাদ থেকে লাহোরগামী একটি যাত্রীবাহী বাসের একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে বাসের চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন যাত্রী প্রাণ হারান এবং ১৮ জন আহত হন। রেসকিউ সংস্থা জানিয়েছে, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। চকওয়াল রেসকিউ ১১২২ ছয়টি উদ্ধার যান ঘটনাস্থলে পাঠায়। পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে ও মোটরওয়ে পুলিশ, চকওয়াল পুলিশ ও ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশনের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। আহতদের কালার কাহার তহসিল সদর হাসপাতাল এবং চকওয়াল জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মৃতদেহও হাসপাতালে পাঠানো হয়। চকওয়াল জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপার ডা. মুখতার সারওয়ার নিয়াজি জানিয়েছেন, হাসপাতালে আনা ১২ জন আহতের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের রাওয়ালপিন্ডিতে রেফার করা হয়েছে। রেসকিউ ১১২২ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছেন— যাদের বয়স যথাক্রমে ৮ মাস, ১ বছর ও ২ বছর। সর্বোচ্চ বয়সের নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী ছিলেন। আহতদের বয়স ১৪ থেকে ৫৫ বছরের মধ্যে। চকওয়াল জেলার পুলিশ প্রধান আহমেদ মোহিউদ্দিন একদল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। চকওয়াল রেসকিউ ও সেফটি অফিসার শওকত আলী বলেন, “আমাদের উদ্ধার দলগুলো পেশাদার দক্ষতার সঙ্গে দ্রুত সাড়া দিয়েছে এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা ও নিহতদের হাসপাতালে পাঠিয়েছে।” তিনি আহ্বান জানান, দীর্ঘ সফরের আগে অবশ্যই গাড়ির সম্পূর্ণ মেকানিক্যাল পরীক্ষা, বিশেষ করে চাকা, ব্রেক ও স্টিয়ারিং সিস্টেম পরীক্ষা করে নেয়ার জন্য। পাকিস্তানে মহাসড়কে মারাত্মক সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে যার মূল কারণ হিসেবে ধরা হয় উচ্চগতিতে চালানো, বেপরোয়া ওভারটেকিং ও ট্রাফিক আইন অমান্য।


এই বিভাগের আরো খবর