সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৩০ বছর পর প্রথমবার মস্কো-পিয়ংইয়ং যাত্রীবাহী ফ্লাইট শুরু হচ্ছে

প্রতিনিধি: / ১১৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বিদেশ : কয়েক দশক পর রাশিয়ার মস্কো থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট শুরু হচ্ছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় দুই প্রাক্তন কমিউনিস্ট মিত্র রোববার ফ্লাইট চালুর এই সিদ্ধান্ত জানায়। ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে রাজধানীগুলোর মধ্যে নিয়মিত ফ্লাইট বন্ধ ছিল। রুশ বিমানবন্দরের সময়সূচী অনুসারে, প্রথম ফ্লাইটটি শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ছেড়ে যাবে। এর আগে গত জুন মাসে মস্কো-পিয়ংইয়ং যাত্রীবাহী রেল পরিষেবা-১০ দিনের যাত্রা, পুনরায় চালু হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ গতকাল রোববার জানিয়েছে, ৮ ঘণ্টার এই ফ্লাইটটি ৪৪০ জন যাত্রী ধারণক্ষমতার একটি বোয়িং-এর মাধ্যমে পরিচালিত হবে। এতে বলা হয়েছে, টিকিটের দাম ৪৪৭০০ রুবেল (৫৬৩ ডলার) থেকে শুরু। প্রথম ফ্লাইটটি দ্রুতই বুক হয়ে যায়। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রোসাভিয়াতসিয়া নর্ডউইন্ড এয়ারলাইন্সকে সপ্তাহে দু’বার মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থিতিশীল চাহিদা তৈরিতে সহায়তা করার জন্য আপাতত মাসে একবার ফ্লাইট পরিচালনা করা হবে। ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানকে সমর্থন করার জন্য পিয়ংইয়ং রাশিয়ায় ১০ হাজারেরও বেশি সেনা এবং অস্ত্র মোতায়েন করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই মাসে বলেছেন, তার দেশ ইউক্রেনের সংঘাত নিরসনে মস্কোর প্রচেষ্টাকে ‘নিঃশর্তভাবে’ সমর্থন করতে প্রস্তুত।


এই বিভাগের আরো খবর