সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আকাশপথে গাজায় খাদ্য সহায়তা পাঠাতে চেষ্টা করবে যুক্তরাজ্য : স্টারমার

প্রতিনিধি: / ১০২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

বিদেশ : গাজায় আকাশপথে বিমানের মাধ্যমে খাদ্য সহায়তা পাঠানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত শুক্রবার রাতে সংবাদমাধ্যম মিররে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল গাজায় বিভিন্ন দেশকে বিমানের মাধ্যমে সাহায্য পাঠানোর অনুমতি দেবে—এমন খবর অনেক দেরিতে এসেছে। তবু আমরা এই মাধ্যমে সাহায্য পৌঁছানোর জন্য আমাদের সাধ্যের মধ্যে সব ধরনের চেষ্টা করব। ’সংবাদমাধ্যমটির মতামতের অংশে তিনি গাজায় ‘অনাহার ও হতাশার’ চিত্রগুলোকে অত্যন্ত ভয়াবহ বলে বর্ণনা করে বলেছেন, এ জন্য যুক্তরাজ্যের পদক্ষেপ নেওয়া উচিত। তিনি বিশেষজ্ঞ চিকিৎসার জন্য আরো ফিলিস্তিনি শিশুদের যুক্তরাজ্যে নিয়ে আসার পাশাপাশি গাজায় বিমানের মাধ্যমে সাহায্য পাঠানোয় ভূমিকা পালন করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাজ্য ইতিমধ্যেই জর্দানের সঙ্গে কাজ করছে যাতে বিমানের মাধ্যমে উপত্যকায় ব্রিটিশ সাহায্য পৌঁছানো যায়। তিনি আরো বলেন, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি সেই পদক্ষেপগুলোর মধ্যে একটি হতে হবে’। যদিও এটি ‘একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হতে হবে, যা শেষ পর্যন্ত দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য স্থায়ী নিরাপত্তার দিকে পরিচালিত করবে’। সরকারকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ এমপি একটি চিঠিতে স্বাক্ষর করার পর স্টারমার এই মন্তব্য করেছেন। সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর