সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাস দুর্ঘটনায় পেরুতে নিহত ১৫, আহত ৩০

প্রতিনিধি: / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

বিদেশ : পেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। গত শুক্রবার পেরুর আন্দিজ পর্বতমালা এলাকার ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান। লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কেন্দ্রীয় শহর টারমার স্বাস্থ্য কর্মকর্তা অল্ডো টিনেও জানান, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। সরু ও আঁকাবাঁকা পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। বাসটি রাজধানী লিমা থেকে লা মার্সেড শহরে যাচ্ছিল। তিন ভাগের দুই ভাগ পথ অতিক্রমের পরই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে কাজ করছেন জরুরি সেবা দলের সদস্যরা। অতিরিক্ত গতি ও সড়কের বেহাল দশার কারণে দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা নিয়মিতই ঘটছে। পুলিশ জানিয়েছে, গত বছর সড়ক দুর্ঘটনায় পেরুতে মোট ৩ হাজার ১৭৩ জন প্রাণ হারান।


এই বিভাগের আরো খবর