সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রতিনিধি: / ৯৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

বিদেশ : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। তুরুন আনোয়ার (আনোয়ার, সরে যাও) শীর্ষক এই সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিক্ষোভকারীরা আনোয়ার সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন এবং দ্রুত তার পদত্যাগ দাবি করছেন। গতকাল শনিবার সকাল থেকেই কুয়ালালামপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন জড়ো হতে শুরু করেছে। বিশেষ করে মারদেকা স্কয়ার এবং এর আশেপাশে বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে দেখা গেছে। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার রয়েছে। যেখানে আনোয়ারের পদত্যাগ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়েছে। বিক্ষোভকারীদের মূল অভিযোগ, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণে ব্যর্থ হয়েছেন। জানা গেছে, প্রতিশ্রুতি ভঙ্গই এই বিক্ষোভের মূল কারণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ব্যর্থতা নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ আনোয়ার সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, যদিও মালয়েশিয়ার সরকার এবং তাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হওয়ার আহ্বান জানিয়েছে, তবে জনতা তাদের দাবিতে অনড় রয়েছে। পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে।

 


এই বিভাগের আরো খবর