সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দাবানলে তুরস্কের মধ্যাঞ্চলে নিহত ১০, আহত ১৪

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

বিদেশ : তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, তুরস্কের মধ্যাঞ্চলের এসকিশেহির প্রদেশে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে ১০ জন দমকল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। গত বুধবার ইউমাকলি জানান, আগুন নেভাতে গিয়ে ২৪ জন কর্মী দাবানলের ফাঁদে পড়েন। তাঁদের মধ্যে ৫ বনকর্মী ও ৫ উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত মঙ্গলবার থেকে এসকিশেহিরের সেয়িতগাজি জেলায় দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল কর্মী ও উদ্ধারকারী দল। ইব্রাহিম ইউমাকলি জানান, দমকা হাওয়ায় আগুনের গতি হঠাৎই দিক পরিবর্তন করে। এতে আগুনের ফাঁদে পড়ে যান অগ্নিনির্বাপণকর্মী ও উদ্ধারকর্মীরা। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হলেও ১০ জনকে বাঁচানো যায়নি। বাকি ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রত্যক্ষদর্শী দমকল কর্মী এরজান তেমেল ইহলাস নিউজ এজেন্সিকে বলেন, ‘তারা পাহাড়ের ওপরে আগুন নেভানোর চেষ্টা করছিলেন, আর আমরা নিচে কাজ করছিলাম। তারা দৌঁড়ে পাহাড়ের ওপরে পালাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।’ তুরস্কের বিচারমন্ত্রী ইয়িলমাজ তুনচ এঙ্ েদেওয়া পোস্টে জানান, ঘটনাটি নিয়ে প্রসিকিউটররা একটি আইনি তদন্ত শুরু করেছে। মন্ত্রী ইউমাকলি আরও জানান, বুধবার পর্যন্ত তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চলের পাঁচটি প্রদেশে সাতটি দাবানল এখনও জ্বলছে।


এই বিভাগের আরো খবর