সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তীব্র দাবদাহে বিপর্যস্ত ইরানের পানি ও বিদ্যুৎ সরবরাহ

প্রতিনিধি: / ১০২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বিদেশ : ইরানজুড়ে ছড়িয়ে পড়া তীব্র দাবদাহে দেশটির পানি ও বিদ্যুৎ সরবরাহে মারাত্মক ব্যাঘাত ঘটিয়েছে। দেশটির সরকারি গণমাধ্যম গতকাল মঙ্গলবার জানিয়েছে, এক শতাব্দীর মধ্যে জলাধারগুলোতে পানির স্তর সবচেয়ে নিচে নেমে গেছে। আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানসহ দেশটির ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ১৮টি তীব্র তাপমাত্রার শিকার হয়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এ তাপ প্রবাহ বৃহস্পতিবার নাগাদ ধীরে ধীরে কমতে পারে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। পানি ও বিদ্যুৎ বাঁচাতে রাজধানীসহ অন্তত ১০টি প্রদেশে বুধবার সরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, অন্তত ১০টি প্রাদেশিক রাজধানীতে সোমবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। তেহরানেও এ বছর প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছেছে। বৃষ্টিপাত মারাত্মক ভাবে কমে যাওয়ায় এ তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। তেহরানের প্রাদেশিক পানি সরবরাহ সংস্থা জানিয়েছে, রাজধানীতে ৬০ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। খরার কারণে জলাধারগুলোতে পানির স্তর এক শতাব্দীর মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে বলে জানিয়ে সংস্থাটি। পানির অনিয়মিত সরবরাহ মোকাবেলায় ট্যাংক ও পাম্প ব্যবহার করার পরামর্শ দিয়েছে তারা। গত কয়েক দিনে তেহরানের বিভিন্ন এলাকায় পানির ঘাটতি কয়েক ঘণ্টা করে স্থায়ী ছিল বলে জানিয়েছে বাসিন্দারা। পানির সংকট নিয়ে যতটা বলা হচ্ছে তার চেয়ে বাস্তবতা আরো ভয়াবহ জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রোববার সতর্ক করে বলেন, ‘বর্তমান প্রবণতা ঞ্চলতে থাকলে ভবিষ্যতে আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হবো যার কোনো সমাধান থাকবে না। তেহরানে বাইরে থেকে পানি আনার মতো কার্যক্রম এ সমস্যার মৌলিক সমাধান নয়।’ সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর