সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সড়ক দুর্ঘটনায় ইকুয়েডরে ৯ জনের প্রাণহানি

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম ইকুয়েডরে একটি পিকআপ ট্রাক ও একটি স্পোর্ট ইউটিলিটি বাহনের (এসইউভি) মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে নয় জন নিহত ও দুই জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মন্টেক্রিস্টি থেকে বার্তা সংস্থা এএফপি গতকাল এ খবর জানায়। পানামা টুপি তৈরির জন্য বিখ্যাত উপকূলীয় শহর মান্তা এবং এর নিকটবর্তী শহর মন্টেক্রিস্টির সংযোগকারী মহাসড়কে স্থানীয় সময় সকাল ৫টায় এই দুর্ঘটনা ঘটে। ইকুয়েডরের ট্র্যাফিক কমিশনের একজন তদন্তকারী জুয়ান কার্লোস মার্টিলো সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে বলে আমরা ধারণা করছি।’ স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ছয় বছর ও ১১ বছর বয়সী দুই শিশুও রয়েছে। মার্টিলো বলেন, নিহতদের সংখ্যা বিবেচনা করে ধারণা করা হচ্ছে যে, কমপক্ষে একটি গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল।
ইকুয়েডরে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো সড়ক দুর্ঘটনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ৪ হাজার ৭শ’ ৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে যার মধ্যে ৫শ’ ৬৫ জন নিহত হয়েছে। গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ২ হাজার ৩শ’ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যার এক-তৃতীয়াংশেরও বেশি ঘটেছে চালকের অনভিজ্ঞতা বা বেপরোয়ার কারণে।


এই বিভাগের আরো খবর