সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে ইন্দোনেশিয়ায় নিহত ৩

প্রতিনিধি: / ১১৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে একটি ফেরিতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচশ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। দেশটির জরুরি কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। ইন্দোনেশিয়ার উপকূলরক্ষীদের মতে, রোববার মানাডো যাওয়ার পথে কে এম বার্সেলোনা ৫ নামের ওই ফেরির পেছনের দিকে আগুন লাগার পর যাত্রীরা লাইফ জ্যাকেট নিয়ে পানিতে লাফিয়ে পড়েন। মানাডো উদ্ধার সংস্থার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি উপকূলরক্ষী জাহাজ ফেরিতে পানি ছিটাচ্ছে। এ সময় ফেরি থেকে কালো ধোঁয়া বেরুচ্ছিল।

এদিকে এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন মানাদো উদ্ধার সংস্থার প্রধান জর্জ লিও মার্সি রান্ডাং। সোমবার এক বিবৃতিতে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ফেরি ও পানি থেকে কমপক্ষে ৫৬৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।


এই বিভাগের আরো খবর