সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাস দুর্ঘটনায় রাশিয়ায় নিহত ১৩

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে ভোরে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কর্মকর্তারা জানান, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়, রাস্তা থেকে বাসটি খাদে ছিটকে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৩টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসটি উল্টে যাওয়ার ছবি প্রকাশ করেছে। এতে আরো বলা হয়েছে, ‘ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প সড়কে দুর্ঘটনাটি ঘটেছে’। প্ল্যান্টটি কয়লা খনন ও প্রক্রিয়াজাতকরণ করে। তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, তারা দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছেন। রাশিয়ায় শিল্প দুর্ঘটনা সাধারণ ঘটনা। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবারের জন্য শোক দিবস ঘোষণা করেছে।


এই বিভাগের আরো খবর