সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১

প্রতিনিধি: / ৯৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছে। হামলায় একটি দোকান ও একটি কিন্ডারগার্টেন স্কুল পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কিয়েভ নগরের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি গতকাল এ তথ্য জানিয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, রাশিয়ার হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো আরেকটি টেলিগ্রাম পোস্টে বলেছেন, শহরটির চারটি জেলায় হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় আবাসিক ভবন, একটি দোকান ও একটি কিন্ডারগার্টেন পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
তিনি আরো বলেন, এই হামলায় লুকিয়ানভস্কা মেট্রো স্টেশনের প্রবেশপথও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর কাছে নতুন দফা শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার কথা বলার কয়েকদিন পরই এই হামলা চালালো রাশিয়া। তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে দুই দফা বৈঠক হয়েছে। কিন্তু এই বৈঠকে প্রায় সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধ থামানোর বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়নি। এসব বৈঠকে মূলত বন্দিবিনিময় ও নিহত সৈন্যদের মৃতদেহ ফেরত দেওয়ার চুক্তি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে শান্তি চুক্তিতে পৌঁছাতে অথবা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে ৫০ দিন সময় দেওয়ার পর ক্রেমলিন এই মাসে বলেছে যে, তারা ইউক্রেনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।


এই বিভাগের আরো খবর