সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রে নিহত ৩

প্রতিনিধি: / ১৫০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।  শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ দপ্তরের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর পার্কিং এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা প্রতিরোধী স্কোয়াডের সদস্যরা অবিস্ফোরিত একটি গোলা স্থানান্তর করার সময় বিস্ফোরণ ঘটে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের তদন্তে ফেডারেল এজেন্টদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনাস্থলে এখনো তদন্ত চলছে। এ ঘটনায় আরও কেউ হতাহত হয়েছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। এসআইএস


এই বিভাগের আরো খবর