সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরাকের মসুল বিমানবন্দর ১১ বছর পর পুনরায় চালু

প্রতিনিধি: / ৮১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বিদেশ : প্রায় ১১ বছর আগে আইএসআইএলের (আইএসের) ধারাবাহিক হামলায় ইরাকের দেশটির উত্তরাঞ্চলের শহর মসুলের বিমানবন্দর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। অবশেষে পুনর্নির্মিত হয়ে চালু হতে যাচ্ছে বিমানবন্দরটি। গত বুধবার দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি পুনর্নির্মিত বিমানবন্দরটি উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী আল-সুদানির গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই বিমানবন্দর মসুল এবং অন্যান্য ইরাকি শহর ও আঞ্চলিক গন্তব্যের মধ্যে একটি নতুন সংযোগ হিসেবে কাজ করবে। গত বুধবার আল-সুদানিকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের মধ্য দিয়ে মসুল বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্তৃপক্ষের প্রত্যাশা, আগামী দুই মাসের মধ্যেই এই বিমানবন্দরকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত করা যাবে। প্রায় তিন বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি বিমানবন্দরটির পুনর্র্নিমাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বিমানবন্দরের পরিচালক আমার আল-বায়াতি বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিমানবন্দরটি এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত। তিনি বলেন, কয়েক বছর ধরে এই বিমানবন্দর থেকে তুরস্ক ও জর্ডানে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ২০১৪ সালের জুনে ইসলামিক স্টেট (আইএসআইএল) ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে। এসব চরমপন্থী এখান থেকেই নিজেদের প্রচারিত ‘খেলাফত’ ঘোষণা করেছিলেন। শহরটি দখলের পর তারা ইরাক ও পার্শ্ববর্তী সিরিয়ার বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লাখ লাখ মানুষের ওপর কঠোর শাসন চাপিয়ে দেন। সে সময় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। অসংখ্য মানুষ প্রাণ হারান। মসুল বিমানবন্দরের নতুন যাত্রা শহরটির দীর্ঘদিনের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় একটি মাইলফলক হয়ে থাকবে।


এই বিভাগের আরো খবর