সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গোপালগঞ্জের ঘটনায় সরকারের তদন্ত কমিটি

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, সহিংসতা এবং মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিবৃতিতে এ কথা জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এ কমিটিতে তার সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয় থেকে এক জন করে আরও দুই জন অতিরিক্ত সচিব থাকবেন। পূর্ণাঙ্গ তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে, এ সরকার ন্যায় বিচার ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অবৈধ কর্মকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পূর্বনির্ধারিত পদযাত্রা ও সমাবেশ ঘিরে ব্যাপক নাশকতা ও সহিংসতা চালায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থকরা। তারা প্রথমে পুলিশের গাড়ি ভাঙচুর ও তাতে আগুন দেয়। এরপর ইউএনওর গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায়। শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশস্থলে হামলা চালিয়ে মঞ্চ ও চেয়ার ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপরও এনসিপি সেখানে সমাবেশ করে। তারা ফিরে আসার পথে এনসিপির নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা করে ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা। ভাঙচুর করা হয় গাড়ি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় হামলাকারীরা। এক পর্যায়ে ১৪৪ ধারা জারি করতে হয়। মাঠে নামে সেনাবাহিনী। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না বিধায় কারফিউ জারি করতে হয় প্রশাসনকে। সহিংসতা ও সংঘর্ষে ৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বেশ কিছু লোক।


এই বিভাগের আরো খবর