মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সহিংসতায় সিরিয়ার নিহতের সংখ্যা বেড়ে ২০৩

প্রতিনিধি: / ১৬০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুবায়দা প্রদেশে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে। কয়েক দিনের সংঘর্ষের কারণে সেখানে সরকারি বাহিনী মোতায়েন শুরু হওয়ার পর এটি হালনাগাদ সংখ্যা বলে জানা গেছে। একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর তথ্য অনুসারে জানা গেছে, নিহতদের মধ্যে ৯২ জন দ্রুজ সংখ্যালঘু সদস্য, এদের মধ্যে ২১ জন বেসামরিক নাগরিক, ৯৩ জন নিরাপত্তা কর্মী এবং ১৮ জন বেদুইন রয়েছে।


এই বিভাগের আরো খবর