মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরান পাচারের অভিযোগে বিদেশি জ্বালানি ট্যাংকার জব্দ করেছে

প্রতিনিধি: / ১৫২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: পাচারের অভিযোগে ইরান ওমান সাগরে জ্বালানি বহনকারী একটি বিদেশী ট্যাঙ্কার জব্দ করেছে। দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিচার বিভাগের মিজান অনলাইন আউটলেট অনুসারে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান মোজতাবা গাহরেমানি বলেছেন, জাহাজের মালামাল সংক্রান্ত আইনি নথিপত্রে ত্রুটি থাকার কারণে ওমান সাগরে এই জাহাজটি আটক করা হয়েছে। তিনি আরো বলেন, বিদেশী ট্যাঙ্কারের ক্যাপ্টেন এবং ক্রুসহ ১৭ সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃতদের পরিচয় এবং জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। জাহাজটিতে ২০ লাখ লিটার জ্বালানি বহন করা হচ্ছিল। কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ, নথি যাচাই, জ্বালানি পরীক্ষা ও মালামালের পরিমাণ নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ডরা উপসাগরে ১৫ লাখ লিটার ডিজেল পরিবহনের অভিযোগে তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাঙ্কার আটক করার কয়েক মাস পর এই জব্দের ঘটনা ঘটল। পরে আইনি প্রক্রিয়ার জন্য ওই জাহাজগুলোকে বুশেহর বন্দরে স্থানান্তর করা হয়। ইরানি মিডিয়া অনুসারে, সি রেঞ্জার ও সালামা নামে জাহাজগুলোতে ২৫ জন বিদেশী ক্রু সদস্য ছিলেন।


এই বিভাগের আরো খবর