সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নৌকাডুবিতে ইন্দোনেশিয়ায় নিখোঁজ ১১

প্রতিনিধি: / ১৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বিদেশ : ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূল অঞ্চলে সুমাত্রা দ্বীপের কাছে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১১ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। মেন্টাওয়াই অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, গত সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে সুমাত্রার পশ্চিম উপকূলের একটি দ্বীপপুঞ্জ মেন্টাওয়াই দ্বীপপুঞ্জের আশেপাশে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। সংস্থাটি জানিয়েছে, নৌকায় থাকা ১৮ জনের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মেন্টাওয়াই অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান রুডি বলেন, উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলের চারপাশে তল্লাশি চালাচ্ছে। রুডি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য দুর্ঘটনাস্থলের আশেপাশের এলাকা তল্লাশি করে সমস্ত হতাহতদের খুঁজে বের করা’। তিনি নৌকাডুবির কোনও কারণ উল্লেখ করেননি। তিনি বলেন, প্রায় ১৭ হাজার দ্বীপের দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জে সামুদ্রিক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। বিশেষ করে খারাপ আবহাওয়া এবং নিরাপত্তার মান ভালো না থাকায় দুর্ঘটনা হয়ে থাকে। গত ৩ জুলাই, জনপ্রিয় রিসোর্ট দ্বীপ বালিতে একটি ফেরি ডুবে কমপক্ষে ১৮ জন নিহত হয়। গত মার্চ মাসে, বালির উত্তাল সকালে ১৬ জনকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। ফলে একজন অস্ট্রেলিয়ান নারী নিহত হন এবং কমপক্ষে একজন আহত হয়। গত ২০১৮ সালে, সুমাত্রা দ্বীপে বিশ্বের গভীরতম হ্রদগুলোর মধ্যে একটিতে একটি ফেরি ডুবে গেলে ১৫০ জনেরও বেশি মানুষ ডুবে যায়।


এই বিভাগের আরো খবর