সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হাসপাতালে চিকিৎসাধীন শতবর্ষী মাহাথির মোহাম্মদ

প্রতিনিধি: / ১০৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বিদেশ : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার তার কার্যালয় থেকে জানানো হয়, মূলত শারীরিক দুর্বলতা এবং অবসাদের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন সমপ্রতি শতবর্ষে পা দেওয়া এই নেতা । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মাহাথিরের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দুর্বলতার কারণে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যা নাগাদই তিনি বাড়ি ফিরবেন বলে আশা করছি। আপাতত তিনি বিশ্রাম করছেন। দক্ষিণ-পূর্ব এশীয় এই নেতা দুদশকেরও বেশি সময় দেশ পরিচালনার জন্য ব্যাপকভাবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরেই হৃদ্যন্ত্রের অসুখে ভুগছেন। এ পর্যন্ত একাধিক বাইপাস সার্জারিও করিয়েছেন তিনি। বিগত কয়েক বছরে ঘন ঘন হাসপাতালে ভর্তি হয়েছেন মাহাথির। সর্বশেষ শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে গত অক্টোবরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, গত বৃহস্পতিবার মাহাথিরের ১০০তম জন্মদিন ছিল। আর তার সহধর্মিণী হাসমা মোহদ আলিরও ৯৯তম জন্মদিন ছিল শনিবার। তাদের জন্মদিন উপলক্ষে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। পিকনিক স্পটে নিজেই গাড়ি চালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী। সেখানে ঘণ্টাখানেক সাইকেল চালানোর পর তাকে ক্লান্ত দেখায়। পরে জন্মদিন উদ্যাপন সম্পন্ন না করেই তাকে ফিরিয়ে নেওয়া হয়। ডাক্তারি পেশা থেকে রাজনীতির মাঠে আসা মাহাথির মোহাম্মদ ২০২২ সাল পর্যন্ত মালয়েশিয়ার পার্লামেন্টারি সদস্য ছিলেন। তিনি ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর দেশ পরিচালনা করেন। এরপর বিরোধীদলীয় জোটকে নেতৃত্ব দিয়ে এক ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে ২০১৮ সালে আবারও ক্ষমতায় আসেন তিনি। তবে অন্তর্কোন্দলের কারণে দুবছরের কম সময়ে সেই সরকার ভেঙে যায়।


এই বিভাগের আরো খবর