সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দিল্লিতে ভবন ধস, বহু মানুষ আটকে থাকার শঙ্কা

প্রতিনিধি: / ১০৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিদেশ : ভারতের দিল্লিতে শনিবার একটি চারতলা ভবন ধসে পড়েছে। একাধিক ব্যক্তি এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ভবন ধসের বিষয়ে সকাল সাতটার দিকে আমাদের কাছে একটা কল আসে। এখন উদ্ধারকাজে কয়েকজন দমকল কর্মীসহ একাধিক দল কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৪ মাস বয়সী এক শিশু, চার জন পুরুষ ও তিন জন নারী সহ মোট আটজনকে ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হয়েছে। বার্তাসংস্থা এএনআই এর এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, স্থানীয়রা উদ্ধারকাজে সহায়তা করছেন। পিটিআই প্রতিনিধিকে স্থানীয় বাসিন্দা আসমা বলেছেন, সকাল সাতটার দিকে জোরালো একটা শব্দ শুনে আমি ছুটে আসি। দেখি যে, প্রতিবেশীদের বাড়ি ধসে পড়েছে। এর আগে, এপ্রিলে দিল্লিতে আরেকটি চারতলা ভবন ধসে পড়ে। সে ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছিলেন।


এই বিভাগের আরো খবর