সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিরাপত্তা বাহিনীর অভিযানে নাইজেরিয়ায় নিহত ৩০

প্রতিনিধি: / ১৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বিদেশ : নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর এক অভিযানে অন্তত ৩০ জন দস্যু নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যের ফাসকারি জেলা এ অভিযান চালানো হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার নাসির মু’আযু। তিনি বলেন, মঙ্গলবার রাতে কাদিসাউ, রাউদামা ও সাবনলায়ি গ্রামে দস্যুরা একযোগে আক্রমণ করেন। এই হামলার জবাবে পুলিশ, সামরিক ও বিমানবাহিনীর যৌথ অভিযান চালায়। তীব্র সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী হামলাকারীদের প্রতিহত করতে সক্ষম হয়। পালানোর সময় দস্যুদের ওপর বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৩০ জন দস্যু নিহত হন বলে জানান কমিশনার মু’আযু। এই অভিযানে একজন বেসামরিক নাগরিকসহ পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। আরো একজন আহত বেসামরিক নাগরিক চিকিৎসাধীন রয়েছেন। সামপ্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র দস্যু দলগুলো ব্যাপক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তারা হাজার হাজার মানুষকে অপহরণ ও শত শত মানুষকে হত্যা করে নিরাপত্তাহীনতার এক পরিস্থিতি তৈরি করেছে। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর