সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবাসিক ভবন ধসে পাকিস্তানে নিহত ৫, ধ্বংসস্তূপে আটকে আছে অনেকে

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

বিদেশ : পাকিস্তানে শুক্রবার একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে। এছাড়াও আরো ভুক্তভোগী ধ্বংসস্তূপে আটকে আছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। করাচি শহরে গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে। উদ্ধারকারী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসাবশেষ থেকে আটকে পড়াদের বের করতে কাজ করছেন। স্থানীয় পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, তারা এখন পর্যন্ত পাঁচটি লাশ ও ছয়জন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। তিনি জানান, প্রায় শতাধিক মানুষ ওই ভবনটিতে বাস করছিল। উদ্ধার অভিযান পরিচালনাকারী এধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাদ এধি ভবনটিকে জীর্ণ উল্লেখ করে এএফপিকে বলেছেন, অন্তত ৮ থেকে ১০ জন মানুষ এখনো ধ্বংসস্তূপে আটকে আছে। তবে তিনি নিহতের সংখ্যা চারজন বলে উল্লেখ করেন। ২৪ কোটিরও বেশি জনসংখ্যার পাকিস্তানে ছাদ এবং ভবন ধসের ঘটনা নিয়মিত ঘটছে। মূলত দুর্বল নিরাপত্তা মান ও নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণে এসব ঘটনা ঘটছে। এদিকে দুই কোটিরও বেশি জনসংখ্যার করাচি দুর্বল নির্মাণ, অবৈধ সমপ্রসারণ, পুরাতন অবকাঠামো, অতিরিক্ত জনাকীর্ণতা ও ভবন বিধিমালার শিথিল প্রয়োগের জন্য কুখ্যাত। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর