সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে তেলেঙ্গানায় নিহত ১২

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় চুল্লি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত ও দুই ডজন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার গণমাধ্যমগুলো।
সোমবার স্থানীয় সময় সকালে হায়দরাবাদের কাছে সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলারামে একটি কারখানায় ওই বিস্ফোরণ ঘটে। এর পরপরই আগুন ধরে যায় এবং পরে তা সিগাচি কেমিক্যালসের পুরো এলাকা গ্রাস করে নেয়। আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা। পরে ১১টি ফায়ার ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। টাইমস অব ইন্ডিয়া জানায়, ঘটনাস্থল থেকেই ৫ শ্রমিকের মৃতদেহ পাওয়া যায়। হাসপাতালে আরও কয়েকজন মারা যান। বিকাল পর্যন্ত এ সংখ্যা ১২ তে পৌঁছেছে বলে রাজ্য স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ নিশ্চিত করেছেন। বিস্ফোরণে তিনতলা একটি ভবন পুরোপুরি ধসে পড়েছে। ঘটনার সময় কারখানাটিতে ৬৫ জনের মতো শ্রমিক ছিল। আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা এনডিটিভিকে বলেছেন, বিস্ফোরণের ধাক্কা এত প্রবল ছিল যে তা অনেক শ্রমিককে কয়েক মিটার দূরে ছিটকে ফেলে। বিস্ফোরণের ফলে কারখানার উৎপাদন ইউনিটটি ধসে পড়ে, পরে আগুন কারখানা প্রাঙ্গনে থাকা অন্যান্য ভবনেও ছড়ায়, বলেছেন তারা। এই কারখানায় উড়িষ্যা, উত্তর প্রদেশ ও আরও অনেক রাজ্যের শ্রমিকরা কাজ করতেন বলে জানিয়েছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী রাজা নরসিংহ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করার নির্দেশনা দেন।


এই বিভাগের আরো খবর