সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানের এভিন কারাগারে ইসরাইলি হামলায় নিহত ৭১

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

বিদেশ : ইসরাইলের হামলায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে ৭১ জন নিহত হন বলে জানিয়েছেন দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর। রোববার তিনি জানান, ২৩ জুন সংঘটিত ওই হামলায় নিহতদের মধ্যে ছিলেন কারাগারের প্রশাসনিক কর্মী, সামরিক প্রশিক্ষণরত যুবক, বন্দি ও তাদের পরিবারের সদস্য (যারা সেদিন দেখা করতে এসেছিলেন) এবং কারাগারের আশেপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা। বিশ্লেষকদের মতে, এই হামলার মাধ্যমে ইসরাইল ইঙ্গিত দিয়েছে যে তারা শুধু সামরিক বা পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানি শাসন ব্যবস্থার প্রতীকগুলোকেও লক্ষ্যবস্তু বানাতে পারে। জাহাঙ্গীর আরও জানান, হামলায় কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আহতদের সংখ্যা উল্লেখযোগ্য। বেঁচে যাওয়া বন্দিদের তেহরান প্রদেশের অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে। এভিন কারাগারে একাধিক বিদেশি বন্দি রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দুই ফরাসি নাগরিক সেসিল কোলার এবং জ্যাক প্যারিস, যারা প্রায় তিন বছর ধরে বন্দি। হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এঙ্ (সাবেক টুইটার)-এ বলেন, তেহরানের এভিন কারাগারে হামলায় আমাদের নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস বিপদের মুখে পড়েছেন। এটা একেবারেই অগ্রহণযোগ্য।


এই বিভাগের আরো খবর