সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ১৭

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

বিদেশ : ফিলিস্তিনের রাফা শহরের উত্তরাঞ্চলে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষারত মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায়  রোববার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। স্থানীয় জরুরি বিভাগের কর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উত্তর রাফাতে ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের ওপর ইসরায়েলি সেনারা নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অন্তত চারজন নিহত হন, যা মানবিক সহায়তা সামগ্রী বিতরণের সময় বেসামরিক নাগরিকদের ওপর হামলার উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। গত মে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা নিয়মিতভাবে বিতরণ কেন্দ্রগুলোর কাছাকাছি থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে আসছে। এর ফলে এ পর্যন্ত ৫৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে। ইসরায়েলের হারেৎজ পত্রিকার সামপ্রতিক এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সেনারা জানিয়েছেন, নিরস্ত্র ত্রাণপ্রত্যাশীদের ভিড় ছত্রভঙ্গ করার জন্য তাদের গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। একজন ইসরায়েলি সেনা হারেৎজকে বলেছেন, ‘এটা একটা কিলিং ফিল্ড (মৃত্যুক্ষেত্র)।’ চিকিৎসা সূত্র অনুযায়ী, গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আজ এ পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এই ক্রমবর্ধমান প্রাণহানি ও ত্রাণ বিতরণে বাধা সৃষ্টির ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার জন্ম দিয়েছে। একইসঙ্গে গাজায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।


এই বিভাগের আরো খবর