সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রচণ্ড ঝড়ে ফ্রান্সে শিশুসহ ২জনের প্রাণহানি

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বিদেশ : ফ্রান্সে রাতভর আঘাত হানা প্রচণ্ড ঝড়ে এক শিশুসহ দুইজনের প্রাণহানি হয়েছে। দেশটির জরুরি পরিষেবাবৃহস্পতিবার এ তথ্য জানায়। প্যারিস থেকে এএফপি জানায়, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ঝড়ে একটি গাছ ভেঙে পড়ার সময় চাপা পড়ে ১২ বছর বয়সী এক বালকের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে আরেকটি গাছের সাথে সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। ফ্রান্সের জরুরি পরিষেবা জানায়, গত বুধবার দিনের শেষে প্রবল বৃষ্টিপাতের ফলে আরও ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানী প্যারিসের সাক্রে ক্যর গির্জার ওপর বিদ্যুৎ চমকাতে দেখা যায়। এ সময় আকাশ ধারণ করে এক রহস্যময় হলুদ রঙ। প্রবল বাতাসে পথচারীরা আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকেন। এছাড়া পার্লামেন্টের নিম্নকক্ষের ছাদ চুঁইয়ে পানি ঢুকে পড়ে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনায় বিঘ্ন ঘটে। ফ্রান্সজুড়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে এক ভয়াবহ তাপদাহের পর এ ঝড় শুরু হয়। এতে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতির বাতাস বইতে শুরু কওে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জরুরি পরিষেবা জানায়, গতকাল বৃহস্পতিবার প্রায় এক লাখ বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। ফ্রান্সের মধ্যাঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্নতা হয়ে পড়েছে। গাছপালা পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, অবকাঠামো ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। দেশটিতে চলতি সপ্তাহের শেষে ও আগামী সপ্তাহের শুরুতে আরও তীব্র তাপদাহের আশঙ্কা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর