সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েল যখন আমাদের ধরতে আসবে তখন আর কেউ অবশিষ্ট থাকবে না: বিলাওয়াল

প্রতিনিধি: / ১০৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

বিদেশ : পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি প্রতিবেশী ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে বিশ্বের নীরবতার কথা উল্লেখ করে পাকিস্তানকেও সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘যদি আমরা ইরানিদের পক্ষে কথা না বলি, তাহলে তারা (ইসরায়েলিরা) যখন আমাদের ধরতে আসবে তখন আর কেউ অবশিষ্ট থাকবে না।’ সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় বিলাওয়াল বলেন, ‘প্রথমে, তারা ফিলিস্তিনিদের জন্য এসেছিল, কিন্তু বিশ্ব কথা বলেনি, কারণ তারা ফিলিস্তিনি ছিল না। তারপর তারা লেবানিজদের জন্য এসেছিল, কিন্তু আমরা কথা বলিনি, কারণ আমরা লেবানিজ ছিলাম না। এবং তারপর তারা ইয়েমেনিদের জন্য এসেছিল, কিন্তু আমরা কথা বলিনি, কারণ আমরা ইয়েমেনের নই।’ তিনি বলেন, ‘এখন, তারা ইরানের জন্য এসেছে। আমরা যদি কথা না বলি, তাহলে তারা যখন আমাদের জন্য আসবে তখন আর কেউ থাকবে না। এই অঞ্চলজুড়ে ইসরায়েলি সরকারের আগ্রাসন বন্ধ করতে হবে।’ জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য – মার্টিন নিমোলারের ‘ফার্স্ট দে কাম’ কবিতার একটি উদ্ধৃতির সঙ্গে মিলে যায়। ইরানে ইসরায়েলের আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বৃদ্ধির পটভূমিতে তার এসব মন্তব্য এলো। প্রসঙ্গত, গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। এরপর তেহরান ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায়। পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। উভয় পক্ষই হতাহতের খবর দিচ্ছে এবং বেশ কয়েকটি স্থাপনার ক্ষতি স্বীকার করেছে। ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যে গতকাল রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ‘সফল আক্রমণ’ চালিয়েছে। এরপর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমাগত আরও বেড়ে চলেছে।


এই বিভাগের আরো খবর